বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

মুফতি তাকি উসমানির ইমামতিতে মুফতি মোহাম্মাদ নাঈমের জানাজা সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: পাকিস্তানের প্রসিদ্ধ আলেম, জামিয়া বিন্নুরিয়াহ করাচির মোহতামিম মুফতি মোহাম্মদ নাঈমকে গতকাল রোববার জামিয়া বিন্নুরিয়াহ করাচির কবরস্থানে পিতার কবরের পাশে দাফন করা হয়েছে। এর আগে তার জানাজার নামাজে ইমামতি করেন বিশিষ্ট আলেম ও আন্তর্জাতিক ইসলামি স্কলার মুফতি তাকি উসমানি।

জামিয়া বিন্নুরিয়াহ করাচি প্রাঙ্গণে অনুষ্ঠিত জানাজায় সাধারণ মুসলমানদের পাশাপাশি পাকিস্তানের বিশিষ্ট ওলামায়ে কেরাম, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমাজের গুরুত্বপূর্ণ লোকেরা উপস্থিত ছিলেন।

বিশিষ্ট আলেম মুফতি নাঈমের মৃত্যুতে প্রধানমন্ত্রী ইমরান খানসহ সেনাপ্রধান এবং দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী মরহুমের জন্য জান্নাতের উচ্চ মাকাম কামনা করে টুইট করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, জামিয়া বিন্নুরিয়া পাকিস্তানে অবস্থিত একটি আন্তর্জাতিক উচ্চতর ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান, এখানে প্রায় সব মহাদেশ থেকে অন্তত ৫২ টি দেশের শিক্ষার্থীরা পড়াশোনা করে।

বিশ্বখ্যাত এই প্রতিষ্ঠানের দীর্ঘদিনের মুহতামিম মুফতি মুহাম্মাদ নাঈম মৃত্যুকালে স্ত্রী, তিন পুত্র ও দুই কন্যাসহ দেশ-বিদেশে অসংখ্য ভক্ত অনুরক্ত রেখে গেছেন। সূত্র: ডেইলি পাকিস্তান

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ