বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য আরব লিগের আলোচনা বয়কট করলো লিবিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার গভার্নমেন্ট ন্যাশনাল একোর্ড (জিএনএ) আরব লিগের সঙ্গে অনুষ্ঠেয় আলোচনা বয়কট করেছে। আগামী সপ্তাহে এই আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

জিএনএ’র পররাষ্ট্রমন্ত্রী মোহামেদ তাহের সিয়ালা বলেন, আগামী সপ্তাহে তাদের আরব লিগের সঙ্গে একটি আলোচনা করার কথা। কিন্তু এই আলোচনায় আরব রাষ্ট্রগুলোর সঙ্গে জিএনএ’র সম্পর্কের চিড় আরো গভীর হওয়ার সম্ভাবনা আছে। তাই এই কার্যক্রম আমরা প্রত্যাখ্যান করলাম।

মিডল ইস্ট মনিটরের বরাতে জানা যায়, কিছু দিন আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জিএনএ সরকারকে ভিডিও কনফারেন্সে আরব লীগের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছিল মিশর।

লিবিয়ায় ক্ষমতা দখল নিয়ে দীর্ঘ সহিংসতায় মিশর খলিফা হাফতারকে সব সময় সমর্থন দিয়ে এসেছে। এর কারণে সিয়ালা দাবি করেন, আরব লিগের সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনা ফলশ্রুতি হবে না। লিবিয়ায় চলমান সংকটের কথা সেখানে বুঝিয়েও বলা সম্ভব হবে না। সমস্যা সমাধানে এটি কোনো উপায় হতে পারে না।

এর আগে মিশরের একটি শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয় জিএনএ। সে সময় তারা বলে, এটি হাফতারের এজেন্ডা ছাড়া আর কিছুই না।

লিবিয়ায় দীর্ঘদিন ধরে জিএনএ ও জেনারেল খলিফা হাফতারের বিরোধিতা চলে আসছে। জিএনএ-কে সমর্থন দিচ্ছে তুরস্ক আর হাফতারকে সমর্থন দিচ্ছে আরব আমিরাত, মিশর ও ইউরোপের কিছু রাষ্ট্র। দুই পক্ষই তেলসমৃদ্ধ লিবিয়ায় সরকার গঠন করতে মরিয়া।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ