বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

পিপিই-কিট কেনাকাটায় দুর্নীতি: জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী ওবাদিয়াহ মোয়াকে। তাকে গ্রেপ্তার করে থানায় পুলিশের হাতে সোপর্দ করেছে দেশটির দুর্নীতি দমন সংস্থা। এর আগে বিরোধী দল অভিযোগ করেছিল, স্বাস্থ্যমন্ত্রী করোনাভাইরাস রোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (পিপিই) কেনায় বড় ধরনের অনিয়ম করেছেন। থানায় আটক স্বাস্থ্যমন্ত্রীকে আজ শনিবার আদালতে তোলা হবে বলে ধারণা করা হচ্ছে। খবর আল জাজিরার।

অভিযোগের ব্যাপারে পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করতে মাঠে নেমে পড়েছে গোয়েন্দা বাহিনী। ওদিকে দুর্নীতি দমন সংস্থার একজন মুখপাত্র জানান, স্বাস্থ্যমন্ত্রীর দুর্নীতির প্রাথমিক প্রমাণ আমাদের হাতে আসার পরই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবার তার বিরুদ্ধে উচ্চতর তদন্তের মাধ্যমে অনিয়মের পুরো চিত্রটা বের করে নিয়ে আসা হোক।

জিম্বাবুয়ের বিরোধী দল স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে ২০ লাখ ডলারের দুর্নীতির অভিযোগ এনেছে। ড্রাক্স কনসাল্ট এসএজিএল নামের নতুন একটি কোম্পানিকে কিট ও পিপিই সরবরাহের দায়িত্ব দেন স্বাস্থ্যমন্ত্রী ওবাদিয়াহ মোয়াকে। প্রতিষ্ঠিত আরো অনেক কোম্পানি থাকা স্বত্ত্বেও কেন এমন আনকোরা একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হল, সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই বেরিয়ে আসে স্বাস্থ্যমন্ত্রীর দুর্নীতির বিষয়টি।

জানা যায়, তিনি ঘুষের বিনিময়ে ওই প্রতিষ্ঠানকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সরবরাহের দায়িত্ব দিয়েছিলেন। তাছাড়া ওই প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার আগে নিয়মানুযায়ী বিশেষজ্ঞ কমিটির অনুমোদন নেওয়া হয়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ