বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

সুইডেনে ৮ বাংলাদেশিসহ ৫৪১ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইউরোপের অন্যান্য দেশে করোনা সংক্রমণ কমতে শুরু করলেও সুইডেনের চিত্র ভিন্ন। দেশটিতে এ পর্যন্ত ৮ বাংলাদেশিসহ মারা গেছেন ৫ হাজার ৪১ জন। সম্পূর্ণ বিনামূল্যে কোভিড পরীক্ষার পাশাপাশি এখন অ্যান্টিবডি পরীক্ষা করছে দেশটি।

রোগ প্রতিরোধ ক্ষমতার ওপর জোর দেয়া সুইডেনে আক্রান্ত এবং মৃত্যের সংখ্যা বাড়তে থাকায় বিধিনিষেধ আরোপের পাশাপাশি বাড়ানো হয়েছে করোনা পরীক্ষা। এছাড়া, অ্যান্টিবডি পরীক্ষাও শুরু করেছে দেশটি।

কিছু রোগীর ক্ষেত্রে হাসপাতালে সরাসরি যেতে বিধিনিষেধ থাকলেও ভিডিওকলের মাধ্যমে সহজেই চিকিৎসা নিতে পারছে জনগণ। রাজধানী স্টকহোমে সংক্রমণের হার সবচেয়ে বেশি হওয়ায় বসানো হয়েছে শতাধিক করোনা পরীক্ষার বুথ। অ্যান্টিবডি পরীক্ষা করতে পারায় স্বস্তিতে প্রবাসী বাংলাদেশীরা।।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে আবারও করোনায় একদিনে ১২শ'র বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন প্রায় সাড়ে ৩১ হাজার। এর মধ্যেই পর্যায়ক্রমে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টার অংশ হিসেবে দেশটিতে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। অন্যদিকে, মেক্সিকোতে একদিনে মারা গেছেন প্রায় ৮শ' মানুষ। পরিস্থিতির অবনতি হয়েছে পেরুতেও।

যুক্তরাষ্ট্রের পরই করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ক্রমেই লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। প্রায় প্রতিদিনই রেকর্ড ছাড়াচ্ছে আক্রান্তের সংখ্যা। এতকিছুর পরও লকডাউন শিথিলের পর থেকেই অব্যাহত রয়েছে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা। রিও ডি জেনিরোসহ অধিকাংশ শহরেই খুলতে শুরু করেছে বাজারঘাট ও দোকানপাট।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ