বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

দেশে করোনার নমুনা পরীক্ষায় ভোগান্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের ৬১ টি গবেষণাগারে করোনাভাইরাস শনাক্তে পরীক্ষা করা হচ্ছে। তবে পরীক্ষার নমুনা জমা দিতে গিয়ে নানা ভোগান্তির কথা জানিয়েছে মানুষ। এছাড়াও নমুনা দিতে অনলাইনে বুকিং সার্ভার নিয়েও অভিযোগ রয়েছে অনেকের।

দীর্ঘ সময় অপেক্ষার পরও বুকিং সার্ভারে ঢোকা যাচ্ছে না বলছেন তারা। এদিকে, রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে বর্তমানে প্রতিদিন পাঁচশ'র বেশি নমুনা সংগ্রহ করা হচ্ছে। সপ্তাহখানেকের মধ্যে নমুনা সংগ্রহের সংখ্যা আরো দুইশ বাড়ানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বুকিং সার্ভারে সমস্যা নেই বলেও দাবি তাদের। হাসপাতালটির প্রধান গেট থেকে ভেতরে ঢোকার পর সবার সামাজিক দূরত্ব নিশ্চিত করা হচ্ছে। বিষয়টি কঠোরভাবে নিয়ন্ত্রণ করছেন কর্তৃপক্ষ। তবে নমুনা দিতে এসে দীর্ঘ সময় দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে বলে অভিযোগ করেছেন অনেকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ