বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

কিটের অভাবে ময়মনসিংহে করোনা টেস্ট বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিটের অভাবে ময়মনসিংহে করোনা ভাইরাসের পরীক্ষা বন্ধ রয়েছে। নতুন ঘোষণা না দেয়া পর্যন্ত ময়মনসিংহে নমুনা সংগ্রহ করা বন্ধ থাকবে। গতকাল বুধবার রাতে সিভিল সার্জনের অফিসিয়াল ফেসবুক পেজে এক ঘোষণায় এ কথা জানানো হয়।

ঘোষণায় বলা হয়, ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ মহোদয় অবহিত করেন যে, কারিগরি ত্রুটির কারণে আজ (বুধবার) মেডিকেল কলেজ ল্যাব থেকে নমুনা পরীক্ষা সম্পন্ন হয়নি। আজ কোনো রিপোর্ট প্রদান করা হবে না। পরবর্তীতে সঠিক রিপোর্ট দেয়া হবে।

পরবর্তীতে আরেকটি ঘোষণায় বলা হয়, কাল থেকে নতুন ঘোষণা না দেয়া পর্যন্ত ময়মনসিংহে নমুনা সংগ্রহ করা বন্ধ থাকবে। নতুন টেস্ট কিট আসছে না বিধায় এই সিদ্ধান্ত। ‌সাময়িক এ সমস্যার জন্য আমরা দুঃখিত। আশা করি দুয়েকদিনের মধ্যে এ সমস্যা সমাধান হবে। যখনই নমুনা সংগ্রহ করা শুরু হবে সাথে সাথে অবহিত করব ইনশাল্লাহ। অযথা পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত হাসপাতালে নমুনা দিতে না আসার জন্য অনুরোধ করছি।

তবে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: চিত্ত রঞ্জন দেবনাথ আজ (বৃহস্পতিবার) জানান, আজ সন্ধ্যা নাগাদ কীট আসবে। কীট হাতে পৌঁছলে আবার নমুনা সংগ্রহ ও পরীক্ষা শুরু হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ