বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ইসরায়েলের বিরুদ্ধে বৈশ্বিক পদক্ষেপ চায় সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পশ্চিম তীরে ফিলিস্তিনি নাগরিকদের ওপর আক্রমণাত্মক ও সহিংস আচরণ করছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরবের মন্ত্রিসভা।

গতকাল মঙ্গলবার বৈঠকের পর এক বিবৃতিতে এ আহ্বান জানান তারা।

এ বিষয়ে সৌদি তথ্যমন্ত্রী ডক্টর মাজিদ আল-কাসাবি বলেন, পশ্চিম তীরে ফিলিস্তিনি ভূখণ্ড দখলের যে পরিকল্পনা ইসরায়েল করছে তা প্রত্যাখ্যান করেছে সৌদি মন্ত্রিসভা। আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এই পরিকল্পনা। এর বিরুদ্ধে মুসলিম সম্প্রদায়ের একতাবদ্ধ হয়ে ব্যবস্থা নিতে হবে।

এ ছাড়া ইয়েমেনের হুথি বিদ্রোহী কর্তৃক সৌদি নাগরিকদের উদ্দেশ্যে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ব্যবহারের তীব্র নিন্দা করেছে মন্ত্রিসভা।

আরব নিউজের বরাতে জানা যায়, বৈঠকে সৌদিতে বিরাজমান করোনাভাইরাস পরিস্থতি নিয়েও তারা আলোচনা করেছেন। ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রয়োজনীয় সব প্রকল্প বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে একমত মন্ত্রিসভা।

আগামী ১ জুলাই পশ্চিম তীরে ফিলিস্তিন অধ্যুষিত ভূখণ্ড দখলের পরিকল্পনা গ্রহণ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। সেই লক্ষ্যে তারা নানা পদক্ষেপও নিচ্ছে। এর প্রেক্ষিতে বিক্ষোভ ও প্রতিবাদ করছেন ফিলিস্তিনিরা। সেই বিক্ষোভে ইসরায়েলি পুলিশ ও সেনারা নির্মম আচরণ করছে।

বিভিন্ন আন্তর্জাতিক মহল এই পদক্ষেপের সমালোচনা করলেও মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন পেয়ে কারো তোয়াক্কা করছে না ইসরায়েলি কর্তৃপক্ষ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ