বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

পিসিআর ল্যাবেও ডা. জাফরুল্লাহ করোনা নেগেটিভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর পিসিআর ল্যাবেও করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। এর আগে গণস্বাস্থ্য উদ্ভাবিত কিটের পরীক্ষায় তাকে নেগেটিভ ঘোষণা করা হয়।

আজ সোমবার বিকাল ৪টার দিকে গণস্বাস্থ্য কেন্দ্রর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে জানানো হয়, ডা. জাফরুল্লাহ চৌধুরী এখন কৃত্রিম অক্সিজেন ছাড়াই আগের চেয়ে ভালো বোধ করছেন। তার সার্বিক অবস্থা স্থিতিশীল রয়েছে। করোনামুক্ত হলেও তিনি নিউমোনিয়ার জটিলতায় ভুগছেন। ডা. জাফরুল্লাহর চিকিৎসক অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফির তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। তার স্ত্রী শিরীন হক এবং ছেলে বারীশ হাসান চৌধুরী সুস্থ আছেন। তারা বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

ফেসবুক পেজে আরও বলা হয়, আমরা সবার দোয়া চাই, যেন আল্লাহ তায়ালা তাকে এবং তার পরিবারের সদস্যদের দ্রুত সুস্থতা দান করেন।

গত ২৫ মে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত হন। ১৩ জুন সকালে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিটে পরীক্ষা করে তার করোনা নেগেটিভ পাওয়া গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ