বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

সকাল ১১টায় করোনার রিপোর্ট আসার পর দাফনের বিষয়ে সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহর দাফন বিষয়ে সিদ্ধান্ত হবে রবিবার সকালে। করোনা পরীক্ষার ফলাফল পাওয়ার পর তার দাফন বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

গতকাল শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যু হয়। এ খবর পেয়ে সিএমএইচে ছুটে যান আওয়ামী লীগের নেতাসহ সরকারের দায়িত্বশীলরা।

শনিবার রাতে দাফনের বিষয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সিএমএইচ থেকে বলেন, ওনার করোনাভাইরাসের নমুনা নেয়া হয়েছে। সকাল ১১টায় রিপোর্ট আসবে। এরপর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব নাজমুল হক সৈকত জানান, শনিবার রাতে বাসায় অসুস্থ হয়ে পড়েন শেখ মোহাম্মদ আবদুল্লাহ। রাত সাড়ে ১০টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয় এবং তাকে আইসিইউতে ভর্তি করা হয়। পরে ১১টা ৪৫ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসাইন জানান, বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে রাত সাড়ে ১০টার দিকে সিএমএইচে নেয়া হয়। পরে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। পরে পৌনে ১২টার সময় মৃত্যু ঘোষণা করেন চিকিৎসক। তিনি বলেন, আমরা ধারণা করছি তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন।

তবে তিনি আগে থেকেই ডায়াবেটিসসহ নানা রোগে আক্রান্ত ছিলেন বলে আনোয়ার হোসেন জানান।

শেখ মো. আবদুল্লাহ ১৯৪৫ সালের ৮ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার মধুমতী নদীর তীরবর্তী কেকানিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ২০১৯ সালের ৭ জানুয়ারি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান শেখ মো. আবদুল্লাহ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ