বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

মাদানীনগর মাদরাসার অর্থসম্পাদক আলহাজ্ব খন্দকার গোলাপ মিয়ার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলার সহ সভাপতি, ভৈরবের বিশিষ্ট মুরব্বি ও মাদানীনগর মাদরাসার অর্থসম্পাদক আলহাজ্ব খন্দকার গোলাপ মিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।

আজ শনিবার সকাল ১০টায় রাজধানীর এ্যাপোলো হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ মেয়ে ও ২ ছেলে রেখে গেছেন।

আলহাজ্ব খন্দকার গোলাপ মিয়া ঢাকার আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদানীনগর মাদরাসার কোষাদক্ষ এবং ভৈরব কমলপুর মাদরাসার সহসভাপতি ও কোষাদক্ষ ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন মাদরাসা মসজিদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলার সাবেক সিনিয়র সহসভাপতি।

এদিকে আলহাজ্ব খন্দকার গোলাপ মিয়ার ইন্তেকালে শোক প্রকাশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরীও মহাসচিব মাওলানা মাহফুজুল হক। শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, মরহুম খেলাফত ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষে দীর্ঘদিন কাজ করে গেছেন। তার মৃত্যুতে দেশ একজন ইসলামী রাজনীতিবিদকে হারিয়েছে। যা অপূরণীয়।

নেতৃদ্বয় আল্লাহ তালার দরবারে মরহুমকে জান্নাতুল ফেরদাউস এর জন্য দুআ ও তার শোকসনতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেনা জ্ঞাপন এবং আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে তার পরিবারকে সবরে জামিল ইখতেয়ারে তাওফিক কামনা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ