বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর

নতুন বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনায় আয়কর দাতাদের ওপর চাপ কমাতে নতুন বাজেটে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা বাড়ছে।
মহামারির বাজেটে আয়কর দাতাদের ওপর বাড়তি চাপ কমাতে চাইছে সরকার। প্রস্তাবিত বাজেটে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা আড়াই লাখ টাকা থেকে বেড়ে হচ্ছে তিন লাখ টাকা। অর্থনীতিবিদরা বলছেন এতে দুঃসময়ে মধ্যবিত্তরা কিছুটা স্বস্তি পেলেও, করজাল থেকে বেড়িয়ে যাবে অনেক আয়কর দাতা। ফলে করের নতুন উৎস সমন্বয় করাই হবে জাতীয় রাজস্ব বোর্ডের মূল চ্যালেঞ্জ।

করোনার প্রভাবে গেল তিন মাসে কমবেশি আয় কমেছে দেশের বেশিরভাগ মানুষের। তাই চাপের মুখে থাকা আয়কর দাতাদের মহামারির বাজেটে খানিকটা স্বস্তি দিতে যাচ্ছে সরকার।

গেল ৫ বছরে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমাতে কোনো রদবদল হয়নি বাজেটে। এবারই সেটি আড়াই লাখ টাকা থেকে হতে পারে তিন লাখ টাকা। একইসঙ্গে পরিবর্তন আসছে ব্যক্তি আয়করের সর্বোচ্চ হারেও। ৩০ শতাংশ থেকে কমে হতে পারে ২৫ শতাংশ।

অর্থনীতিবিদরা বলছেন, মূল্যস্ফীতি বিবেচনায় এই সিদ্ধান্তে বরং দেরিই করেছে সরকার। গেল ৫ অর্থবছরের বাজেটে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা ছিলো ২ লাখ ৫০ হাজার টাকা। সেটা ২০২০-২১ অর্থবছরে হতে পারে ৩ লাখ টাকা।

নতুন বাজেটে ১ লাখ ৫ হাজার কোটি টাকার যোগান আসবে আয়কর থেকেই। নতুন করদাতা বাড়ানোসহ রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক রাখতে নতুন উৎস বের করতে হবে এনবিআরকেই।

২০২০-২১ বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। এর মধ্যে আয়কর ১ লাখ ৫ হাজার কোটি টাকা, মূসক ১ লাখ ২৮ হাজার কোটি টাকা আর আমদানি শুল্ক ৯৬ হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ