বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর

করোনায় বিদ্যুৎ, গ্যাসের সংযোগ বিচ্ছিন্নের ঘোষণা অত্যন্ত অমানবিক: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৩০ জুনের মধ্যে বিদ্যুত ও গ্যাসে বকেয়া বিল পরিশোধে ব্যর্থ হলে আবাসিক বিদ্যুঃ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্নের সরকারী হুমকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, কোভিড-১৯ মহামারির মধ্যে বকেয়া বিলের জন্য বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্নের হুমকী অত্যন্ত অমানবিক।

করোনা দুর্যোগরে মধ্যে গ্যাস বিদ্যুতের সংযোগ বিচ্চিন্নের ঘোষনা দিয়ে সরকারে জ¦ালানী, খনিজ ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী গণবিরোধী ভ‚মিকায় অবতীর্ণ হয়েছেন। সরকারের পক্ষ থেকে জুন পর্যন্ত বিদ্যুৎ ও গ্যাস বিলের জরিমানা মওকুফের ঘোষনা দিয়েছিলো। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাব এখান আরো তীব্র হয়েছে।

সাধারণ মানুষের আয় রোজগার বন্ধ রয়েছে। এ অবস্থায় বিদ্যুৎ, গ্যাসের সংযোগ বিচ্ছিন্নের ঘোষনা কোনভাবেই গ্রহনযোগ্য নয়। সরকারের উচিৎ করোনাকালীন সময়ে জনগণের পাশে দাঁড়ানো, পানি, বিদ্যুৎ, জ্বালানী গ্যাসের বিল মওকুফ কারা। কিন্তু তা না করে বিদ্যুৎ, গ্যাসের সংযোগ বিচ্ছিন্নের গণবিরোধী ঘোষনা জনগণ কেনাভাবেই বরদাস্ত করবে না।

বিবৃতিতে নেতৃদ্বয় করোনাকালীন সময়ের বকেয়া বিল জুন মাসের মধ্যে পরিশোধ না করলে আবাসিক বিদ্যুৎ, গ্যাসের সংযোগ বিচ্চিন্নের নোটিস অবিলম্বে প্রত্যাহার করার দাবী জানান এবং করোনাভাইরাসের মহামারির কারণে সকল গ্রাহকের বিগত ৩ মাস এবং আরো আগামী ৩ মাসের বিদ্যুৎ, গ্যাস ও পানির বিল মওকুফের জন্য সরকারের কাছে জোর দাবী জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ