বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর

লিবিয়ার বিষয়ে ট্রাম্প-এরদোগান সমঝোতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগান সোমবার বলেছেন, তিনি টেলিফোনে আলোচনা করার সময় লিবিয়া প্রশ্নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ‘কতিপয় চুক্তির’ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছেন।

সূত্রমতে জানা যায়, আঙ্কারা লিবিয়ার জাতিসঙ্ঘ স্বীকৃতি প্রাপ্ত জাতীয় ঐক্যের সরকারের (জিএনএ) প্রতি সমর্থন এবং তারা যুদ্ধবাজ নেতা খলিফা হাফতারের বিরুদ্ধে ত্রিপোলিতে সামরিক সহযোগিতা জোরদার করেছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে জিএনএ’কে সমর্থন দিলেও ওয়াশিংটনের মিত্র দেশ মিসর, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব হ্ফাতারকে সমর্থন করছে।

এরদোগান রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র টিআরটি’কে বলেন, আজ সন্ধ্যার আমাদের ফোনালাপের পর লিবিয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে একটি নতুন যুগের সূচনা হতে পারে।

তিনি বলেন, ‘আমাদের ফোনালাপ চলাকালে আমরা কতিপয় চুক্তির সিদ্ধান্তে পৌঁছেছি। এক্ষেত্রে এ দু’দেশ একত্রে ‘সম্ভাব্য পদক্ষেপ’ গ্রহণ করতে পারে বলে উল্লেখ করা হলেও এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি।

এদিকে লিবিয়া সংঘাতের ব্যাপারে মস্কোর গুরুত্বের ইঙ্গিত দিয়ে এরদোগান বলেন, দেশটির ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ নেয়া যেতে পারে সে ব্যাপারে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গেও তার আলোচনা করা প্রয়োজন।

কেননা, হাফতারকে সহযোগিতা করতে রাশিয়ার বেসরকারি নিরাপত্তা কোম্পানি ওয়াগনার থেকে কয়েক হাজার ভাড়াটে সৈন্য পাঠানোয় মস্কোকে অভিযুক্ত করা হয়। এদিকে ক্রেমলিন তাদের বিরুদ্ধে আনা অভিযোগ নাকচ করে দিয়েছে।

গতকাল সোমবার সকালে দেয়া তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, এরদোগান ও ট্রাম্প লিবিয়ায় শান্তি ও স্থিতিশীলতা জোরদারে তাদের আন্তরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে সম্মত হয়েছেন। এএফপি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ