বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

যে কোনো একটি উপসর্গ থাকলেই পরীক্ষা: আইইডিসিআর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে কারো শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) মূল চারটি উপসর্গের মধ্যে যে কোনো একটি থাকলেই তার নমুনা পরীক্ষা করার নির্দেশনা দিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

শনিবার এ সংক্রান্ত একটি নির্দেশনা দেশের প্রতিটি জেলার সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও হাসপাতালের তত্ত্বাবধায়ককে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, দেশে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করার ক্ষেত্রে কিছুটা বিভ্রান্তি ও জটিলতা তৈরি হয়েছে। এসব জটিলতা ও বিভ্রান্তি এড়াতেই এ নির্দেশনা পাঠানো হয়েছে।

তিনি বলেন, কোনো ব্যাক্তির শরীরে করোনা ভাইরাসের মূল চারটি উপসর্গের (জ্বর, গলাব্যথা, কাশি ও শ্বাসকষ্ট) যেকোনো একটি বা একাধিক থাকলেই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে হবে। এ জন্য দেশের প্রতিটি জেলার সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং হাসপাতালের তত্ত্বাবধায়ককে এ নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর শুরুর দিকে বিদেশ ফেরত ও তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা পরীক্ষার ওপর জোর দেয়া হয়েছিল। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে এ সংক্রান্ত নির্দেশনাও দেয়া হয়েছিল। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতির বিবেচনায় সেই নির্দেশনাটি কিছুটা পরিবর্তন করা হয়েছে। যাতে নমুনা সংগ্রহে বিভ্রান্তি ও জটিলতা কমে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ