মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পটিয়া মাদরাসার ৮৭তম বার্ষিক সভা ২৬ ও ২৭ নভেম্বর আকাবিরের পথ আঁকড়ে থাকার আহ্বান মুফতি তাকি উসমানীর ‘জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন’ মিরপুরে আবার বাসে আগুন আলেম-শিক্ষার্থীদের তাবলিগে সময় দেওয়া নিয়ে দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তা ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির

বিভেদের ভাইরাসে জাতিকে বিভ্রান্ত করবেন না: সেতুমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিভেদের ভাইরাসে জাতিকে বিভ্রান্ত না করার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি আজ সকালে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তাঁর বাসভবন থেকে ব্রিফিংকালে একথা বলেন।

যারা ৭ই মার্চ ও ৭ জুন পালন করে না তাদের স্বাধীনতার চেতনা এবং মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন,এটাই আজকে কালের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তিনি বলেন,মুজিবশতবর্ষে এবারের ৭ জুন হওয়ায় এর তাৎপর্য অনেক হভীর, তবে করোনার এই পরিস্থিতিতে এবারকার ৬ দফা দিবস ভিন্ন প্রেক্ষাপটে পালিত হচ্ছে।

দলমত ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের প্রতি করোনা মোকাবেলার আহবান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পদ বলেন,রাজনীতি করার সময় এখন নয়, বর্তমান পরিস্থিতিতে সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

ওবায়দুল কাদের বলন,বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। তিনি সংকটে সাহসী ও সফল একজন রাষ্ট্রনায়ক।একদিকে মানুষকে বাঁচানো অন্যাদিকে করোনা প্রতিরোধের চ্যালেঞ্জ নিয়ে কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি।

ঐতিহাসিক ৭ই জুন সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন,৬ দফা বাঙালির মুক্তির সনদ। ৬ দফা ভিত্তিক ১১ দফা আন্দোলনের ফলশ্রুতিতে আগরতলা ষড়যন্ত্র মামলায় বন্দি জাতির পিতা বঙ্গবন্ধুর কারামুক্তি ঘটে,ঐতিহাসিক রেসকোর্স ময়দানে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়।

তিনি এই ৬ দফাকে স্বাধিকার সংগ্রামের গুরুত্বপূর্ণ মাইলফলক বলেও আভিহিত করেন। ৬ দফা স্বাধীনতার পথে স্বাধিকার সংগ্রামের চূড়ান্ত আন্দোলন শুরু হয় এবং ৭ই জুন থেকে ৭ই মার্চ মূলত স্বাধীনতার সংগ্রামে রুপান্তরিত হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ