বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বিষপানের সমতুল্য: ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের নীতি নির্ধারণী পরিষদের সচিব মোহসেন রেজায়ি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বিষপানের সমতুল্য।

ইরানের সঙ্গে নতুন চুক্তি সইয়ের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে প্রস্তাব দিয়েছেন তার জবাবে তিনি এ কথা বলেন। মোহসেন রেজায়ি এক টুইটার বার্তায় আরও বলেছেন, আমেরিকা নিজের তৈরি চোরাবালিতে আটকা পড়েছে। এরপরও দেশটির সঙ্গে আলোচনার অর্থ হলো বিষপান করা।

ট্রাম্প গতকাল শুক্রবার ইরান সরকারের উদ্দেশে দেওয়া এক টুইটার বার্তায় বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় ধরণের সমঝোতার জন্য আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত অপেক্ষা করবেন না। আসন্ন নির্বাচনে তিনিই বিজয়ী হবেন বলে দাবি করেন ট্রাম্প।

এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের সংসদের নয়া স্পিকার বাকের কলিবফও বলেছেন, আমেরিকার ধ্বংসাত্মক নানা পদক্ষেপের মোকাবেলা দৃঢ়তা প্রদর্শন করতে হবে।

এছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইরান পরমাণু সমঝোতার সকল শর্ত মেনে চলেছে। আমেরিকা অঙ্গিকার ভঙ্গ করে ওই সমঝোতা লঙ্ঘন করেছে। তিনি টুইট বার্তায় ট্রাম্পকে লক্ষ্য করে বলেন: আপনার উপদেষ্টারা-যাদের বেশিরভাগই বহিষ্কৃত হয়েছেন-বোকামিপূর্ণ জুয়া খেলেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ