বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর

ঢাকাতেই সাড়ে ৭ লাখের বেশি সংক্রমণ: ইকোনমিস্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশে সরকারিভাবে করোনায় আক্রান্তের যে হিসেব দেখানো হচ্ছে সেটা ঠিক নয়, প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেকগুণ বেশি। শুধু রাজধানী ঢাকাতেই আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে সাড়ে ৭ লাখ।

এমন দাবি করেছে বৃটেনের প্রভাবশালী দৈনিক ইকোনমিস্ট। গতকাল শুক্রবার তারা এ সংক্রান্ত একটি প্রতিবেদন ছেপেছে আইসিডিডিআর-বির বরাত দিয়ে।

‘বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানে দ্রুত বাড়ছে সয়ক্রমণ’ এই শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়, বাংলাদেশের মতো ভারত ও পাকিস্তানেও করোনাভাইরাসে সংক্রমণের যে সংখ্যা দেখানো হচ্ছে তা সঠিক নয়। নমুনা পরীক্ষা কম হওয়ার কারণে দক্ষিণ এশিয়ার জনবহুল এই তিনটি দেশে প্রকৃত চিত্রের সাথে সরকারি পরিসংখ্যানের এত পার্থক্য থেকে যাচ্ছে। এর মধ্যে বাংলাদেশে নমুনা পরীক্ষা হচ্ছে অন্য দুই দেশের চেয়েও কম।

ইকোনমিস্ট শুধু রাজধানী ঢাকায় সাড়ে ৭ লাখেরও বেশি সংক্রমণের সংখ্যার কথা বলেছে আইসিডিডিআর-বির কর্মকর্তা জন ক্লেমেনসের উদ্বৃতি দিয়ে। এই কর্মকর্তার মতে, নমুনা পরীক্ষার অপ্রতুলতার কারণে আড়লে থেকে যাচ্ছে সিংহভাগ কোভিড-১৯ রোগী। এতে ভয়ও বাড়ছে, কারণ হিসেবের বাইরে থাকা রোগীরা নিরবে সংক্রমণ বাড়িয়ে যাচ্ছেন।

বাংলাদেশে সরকারি হিসেব অনুযায়ী, এখন পর্যন্ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৩৯১ জন। এর প্রায় অর্ধেকই ঢাকা শহরে। এই মহামারিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮১১ জন। সুস্থ হয়ে উঠেছেন ১২ হাজার ৮০৪ জন। বর্তমানে আক্রান্ত অবস্থায় আছেন ৪৬ হাজার ৭৭৬ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ