বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর

করোনায় মারা গেছেন আন্ডারওয়ার্ল্ড সন্ত্রাসী দাউদ ইব্রাহিম!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পৃথিবীর সবচেয়ে কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড সন্ত্রাসী দাউদ ইব্রাহিম করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন! ভারত সরকারের একটি গোপন সূত্রকে উদ্বৃত করে সর্বপ্রথম এমন সংবাদ প্রকাশ করেছে নিউজ এক্স টিভি।

পরবর্তীতে দেশটির বেশ কয়েকটি শীর্ষ গণমাধ্যম এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে। সংবাদে বলা হয়েছে, করোনায় আক্রান্ত হয়ে পাকিস্তানের করাচি শহরের লিয়াকত সামরিক হাসপাতালে দাউদ ইব্রাহিমের মৃত্যু হয়। তবে এ নিয়ে মুখ খোলেনি ভারত কিংবা পাকিস্তান-কোনো দেশই।

গতকাল শুক্রবার দাউদ ইব্রাহিম ও তার স্ত্রী জুবিনা জরিন ওরফে মেহজবিনের করোনায় আক্রান্তের খবর জানিয়েছিল ভারতের প্রায় সবগুলো গণমাধ্যম। সেসব সংবাদে বলা হয়, করোনায় আক্রান্ত হয়েছেন এই মাফিয়া ডনের ব্যক্তিগত দেহরক্ষীসহ পরিবারের আরো অনেকে। সস্ত্রীক দাউদকে হাসপাতালে ভর্তি করা হলেও বাকিদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

সারা দুনিয়ার বহু অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আছে দাউদ ইব্রাহিমের। ভারত দাবি করে, ১৯৯৩ সালের আলোচিত মুম্বাই হামলার মূলহোতা এই মাফিয়া ডন। মুম্বাইয়ের বাসিন্দা হলেও বহু বছর ধরে পাকিস্তানে বসবাস করছেন দাউদ, এমনটা দাবি করে আসছে ভারতের গোয়েন্দা সংস্থা, যদিও বরাবরের মতোই পাকিস্তান এ নিয়ে কোনো রা করেনি।

মোদ্দাকথা, বাঘা বাঘা গোয়েন্দারাও এখন পর্যন্ত দাউদ ইব্রাহিমের অবস্থান নিশ্চিত করতে পারেননি। লাপাত্তা পৃথিবীর এই শীর্ষ সন্ত্রাসীকেই ২০০৩ সালে ভারত ও জাতিসংঘ আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ