বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর

উপসর্গ নিয়ে মারা যাওয়া দেবিদ্বার উপজেলা বিএনপির সভাপতির করোনা শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লার দেবিদ্বারে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া উপজেলা বিএনপির সভাপতিসহ নতুন করে আরও ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলা স্বাস্থ্য বিভাগে ৪৭টি নমুনার রিপোর্ট এসেছে, যার মধ্যে ১৩টি পজিটিভ পাওয়া যায়।

গত ১ জুন করোনা উপসর্গ নিয়ে মারা যান দেবিদ্বার উপজেলা বিএনপির সভাপতি এবং দেবিদ্বার ইউপির সাবেক চেয়ারম্যান, বিজলীপাঞ্জার এলাকার মনিরুল হক ভুইয়া (৮০)। মৃত্যুবরণ করার পর তার মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছিল স্বাস্থ্য কর্মীরা।

এদিকে করোনা বিস্তারে ঝুঁকিপূর্ণ বিবেচিত হওয়ায় বিজলীপাঞ্জার গ্রামটি লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ ছাড়া মোহনা আবাসিক এলাকায় একজন, ছোট আলমপুরে দুইজন, বড় আলমপুরে একজন, জয়পুরে দুইজন, রামপুরে একজন, বাঙ্গুরীতে একজন, জাফরগঞ্জে একজন, খিরাইকান্দি একজন, নবীয়াবাদে একজন এবং দেবিদ্বার ভূমি অফিসে কর্মরত একজনের করোনা শনাক্ত হয়েছে ।

এদিকে পরপর দুইবার নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় শুক্রবার দেবিদ্বার থানার ছয় পুলিশসহ দশজনকে সুস্থ ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহাম্মদ কবীর জানান, করোনা আক্রান্তরা দ্রুতই সুস্থ হয়ে উঠছেন এটা খুবই স্বস্তিদায়ক খবর। উপজেলায় মোট পজিটিভ শনাক্ত হয়েছে ১৮৭ জন, যার মধ্যে ৮৩ জন ইতোমধ্যেই সুস্থ হয়েছেন। তবে এ পর্যন্ত ১৩ জন করোনায় মৃত্যু বরণ করেছেন। আক্রান্তদের মধ্যে ৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন এবং বাড়িতে হোম আইসোলেশনে আছে ৮৩ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ