বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর

ভারতে গণপরিবহন চালু, ভাড়া আগের মতোই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে গণপরিবহনের চাকা ঘুরতে শুরু করেছে ভারতে। তবে ট্রেন চালু হচ্ছে না এখনই।

বাস চলাচলের অনুমতি অবশ্য গত সোমবারেই দেওয়া হয়েছিল, কিন্তু ভাড়া বাড়ানোর দাবিতে মালিকরা বাস চলাচল বন্ধ রাখে। ওদিকে পরিবহনমন্ত্রীও তার অবস্থানে অনড় থাকেন, কোনোভাবেই ভাড়া বাড়ানো হবে না। অবশেষে তিনদিন পর আজ বৃহস্পতিবার শুরু হয়েছে বাস চলাচল।

তবে বাস মালিকরা বলছেন, মন্ত্রীর সঙ্গে আলোচনা এখনো শেষ হয়নি। ভাড়া বাড়ানোসহ বেশ কয়েকটি দাবি করেছিলাম আমরা। সেখান থেকে কয়েকটির ব্যাপারে মন্ত্রী আশ্বাস দিয়েছেন। সেই আশ্বাসের প্রেক্ষিতেই বাস চলাচল শুরু হয়েছে। আশাকরি শিগগিরই দাবিগুলোর বাস্তবায়ন শুরু হবে।

ভারতের জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটস-এর সাধারণ সম্পাদক তপন বন্দোপাধ্যায় বলেন, ভাড়া বৃদ্ধি, বাস মালিকদের কর ছাড়, চালকদের স্বাস্থ্য বীমাসহ আরো কিছু দাবি ছিল আমাদের।

পরিবহনমন্ত্রী সেগুলো বিবেচনার আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, ভাড়া বৃদ্ধির জন্য একটা বিশেষজ্ঞ কমিটি করা হবে, সেই কমিটির প্রতিবেদনের আলোকেই ভাড়া বাড়ানো হবে। মন্ত্রীর কথা অনুযায়ী আমরা রাস্তায় বাস নামিয়েছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ