বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর

তাবলিগের আড়াই হাজার বিদেশিকে কালো তালিকাভুক্ত করল ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দিল্লির নিজামুদ্দিন মারকাজের অনুষ্ঠানে অংশ নেয়া তাবলিগ জামাতের আড়াই হাজারের বেশি বিদেশি সদস্যকে কালো তালিকাভূক্ত করেছে ভারত। তাবলিগের এই বিদেশি সদস্যদের বিরুদ্ধে ভারতে প্রবেশে ১০ বছরের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, তাবলিগ জামাতের ২ হাজার ৫৫০ জন বিদেশি সদস্যকে কালো তালিকাভুক্ত করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কালো তালিকাভূক্ত জামাত সদস্যরা আগামী ১০ বছরের জন্য ভারতে ঢুকতে পারবেন না। গত ২৮ মে জামাতের ৫৪১ জন বিদেশি সদস্যের বিরুদ্ধে ১২ পৃষ্ঠার চার্জশিট দাখিল করে দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা।

ভারতের করোনাভাইরাস মহামারীর শুরুর দিকে গত ১৩ মার্চ দিল্লির নিজামুদ্দিন মারকাজ মসজিদে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে তাবলিগ জামাত।

নিজামুদ্দিন মারকাজের ধর্মীয় ওই অনুষ্ঠানে তাবলিগ জামাতের কমপক্ষে ৯ হাজার সদস্য অংশ নেন; যাদের অধিকাংশই বিদেশি নাগরিক। অনুষ্ঠানের পর অনেকেই দিল্লি থেকে দেশটির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েন। দেশটির প্রথম দফার লকডাউনের সময় নিজামুদ্দিন মারকাজ ও তার আশপাশের এলাকায় প্রায় ২ হাজার ৩০০ সদস্য ছিলেন। পরে দেশটির জাতীয় নিরাপত্তা উপেদেষ্টা অজিত ডোভাল এই সদস্যদের সরিয়ে দেয়ার নির্দেশ দেন।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয় বলছে, তাবলিগ জামাতের বেশিরভাগ বিদেশি সদস্যই পর্যটক ভিসায় দিল্লিতে আসেন। পর্যটক সেজে ভারতে ঢুকে ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তারা। অনেকে দেশটির বিভিন্ন প্রান্তে ধর্মপ্রচার করছিলেন বলে অভিযোগ ওঠে; যা ভারতীয় ভিসা আইনের লঙ্ঘন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ