বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর

রাশিয়ার হাসপাতালে আগুন, অসংখ্য হতাহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একমাস না যেতেই ফের রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গে হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ বুধবার সকালে এবারের অগ্নিকান্ডে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে এএফপি।

এতে বেশ কয়েকজন আহত হয়ে থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে। জরুরি সার্ভিস ও হাসপাতাল সূত্রেও এই অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৬টার দিকে রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর পিটার্সবুগের বোটকিন হাসপাতালের একটি ভবনে আগুন লাগে। বেডশিট কাভারগুলোতে আগুন লাগলে দ্রুগই তা ছড়িয়ে পড়ে।

হাসপাতালের একজন স্টাফ এএফপিকে বলেছেন, “আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কার্বন ডাই-অক্সাইড ক্রীয়ায় একজন রোগীর মৃত্যু হয়েছে।”

গত মাসের মাঝামাঝিতে সেন্ট পিটার্সবুর্গের সেন্ট জর্জ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাতে অন্তত ৫ জনের মৃত্যু হয়। সরিয়ে নেওয়া হয়েছিল দেড় শতাধিক রোগীকে।

এর আগে ৯ মে রাজধানী মস্কোর একটি হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কৃত্রিম ভেন্টিনেশনের শর্ট সার্কিট থেকে সূত্রপাত ওই আগুনে একজন বৃদ্ধার মৃত্যু হয়। হাসাপাতাল থেকে সরিয়ে নেওয়া হয় ২৯৫ জন রোগীকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ