মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পটিয়া মাদরাসার ৮৭তম বার্ষিক সভা ২৬ ও ২৭ নভেম্বর আকাবিরের পথ আঁকড়ে থাকার আহ্বান মুফতি তাকি উসমানীর ‘জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন’ মিরপুরে আবার বাসে আগুন আলেম-শিক্ষার্থীদের তাবলিগে সময় দেওয়া নিয়ে দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তা ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির

সস্ত্রীক করোনায় আক্রান্ত মন্ত্রিপরিষদের উপসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মরণঘাতী করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখায় দায়িত্বরত মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী ও তার স্ত্রী।

আজ সোমবার গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব (জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা) মো. মুশফিকুর রহমান।

তিনি বলেন, আব্দুল ওয়াদুদ চৌধুরী ও তার স্ত্রী- দুজনই করোনাভাইরাসে আক্রান্ত। তারা এখন নিজ বাসায় আইসোলেশনে আছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন। তাদের শারীরিক অবস্থা বর্তমানে ভালো আছে। তেমন কোনো জটিলতা নেই।

বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছেন জানিয়ে আব্দুল ওয়াদুদ চৌধুরী বলেন, করোনায় পজিটিভ হলেও আল্লাহর রহমতে এখন ভালো আছি। শারীরিকভাবেও কোনো সমস্যা নেই। সবাই দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি।

জানা গেছে, মাঠ প্রশাসনের সঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগের যোগাযোগে যে কয়টি গুরুত্বপূর্ণ অধিশাখা কাজ করে থাকে, তার মধ্যে সমন্বয় অধিশাখা অন্যতম। করোনার প্রাদুর্ভাবের শুরু থেকেই মাঠ পর্যায়ে কর্মরত ছিলেন ওয়াদুদ চৌধুরী। বাসা এবং অফিস দুই জায়গা থেকেই নিয়মিত কাজ করে গেছেন।

এ ছাড়া এই বিভাগের প্রায় সবার করোনা টেস্ট করা হয়েছে। এদের মধ্যে দুই জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে। অন্যজন হলেন রেজাউল করিম নামের একজন লিফটম্যান।

গত একদিনের ব্যবধানে দেশে মরণঘাতী ভাইরাসটিতে সংক্রমিত হয়ে আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ৬৭২ জনের মৃত্যু হলো। এ ছাড়া একদিনে আরো ২ হাজার ৩৮১ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৯ হাজার ৫৩৪ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ