বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান

করোনায় আক্রান্ত ডা. জাফরুল্লাহর স্ত্রী-দুই মেয়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী ও দুই মেয়ের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

এর আগে ২৫ মে ডা. জাফরুল্লাহর করোনা শনাক্ত হয়। তারা বর্তমানে হোম আইসোলেশনে আছেন বলে জানা গেছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মহিবুল্লাহ খন্দকার। তিনি বলেন, ডা. জাফরুল্লাহর দুই মেয়ে ও স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে হোম আইসোলেশনে আছেন তারা।

ডা. জাফরুল্লাহর ব্যাপারে মহিবুল্লাহ খন্দকার জানান, তার সার্বিক অবস্থা বোঝার জন্য সামনের তিন থেকে চার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।

এদিকে, ডা. জাফরুল্লাহ চৌধুরীর সংস্পর্শে আসা বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। তবে তারা সবাই সুস্থ ও স্বাভাবিক এবং হোম আইসোলেশনে রয়েছেন।

গত ২৫ মে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। তাদের উদ্ভাবিত কিট দিয়েই প্রথম তার করোনা শনাক্ত হয়। পরে বিএসএমএমইউ হাসপাতালে তার নমুনা পরীক্ষা করালেও রেজাল্টা পজিটিভ আসে।

ইতোমধ্যে তিনি করোনার চিকিৎসা স্বরূপ দুই দফায় প্লাজমা থেরাপি নিয়েছেন বলে জানা গেছে। আগে থেকে কিডনির সমস্যা থাকায় তার নিয়মিত ডায়ালাইসিস করাতে হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ