বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান

পাকিস্তানে বিক্রি হচ্ছে পঙ্গপাল!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানে হাজার হাজার হেক্টর জমির ফসল নষ্ট করছে পঙ্গপাল। এবার পঙ্গপাল ধরে তা বিক্রি করছেন পাকিস্তানের ওকারা জেলার কর্মকর্তারা। এটি দিয়েই তৈরি হচ্ছে উচ্চ প্রোটিন সমৃদ্ধ হাঁস-মুরগির খাবারও।

ভারতীয় সংবাদমাধ্যম স্ক্রল ইনের খবরে বলা হয়, পাকিস্তানের ওকারা জেলায় প্রতি কেজি পঙ্গপাল এখন ২০ রুপি দরে বিক্রি হচ্ছে। এ পঙ্গপাল পেস্ট করে হাঁস-মুরগির খাবার (ফিড) তৈরিতে প্রোটিন হিসেবে ব্যবহার করা হচ্ছে। পাইলট প্রকল্প হিসেবে হাঁস-মুরগির এ খাবার তৈরি করা হচ্ছে।

পাকিস্তানের খাদ্য সুরক্ষা ও গবেষণা মন্ত্রণালয়ের কর্মকর্তা মুহাম্মদ খুরশিদ এবং পাকিস্তান কৃষি গবেষণা কাউন্সিলের বায়োটেকনোলজিস্ট জোহর আলী পঙ্গপাল ব্যবহার করে এ ফিড তৈরির কৌশল বের করেছেন।

জোহর আলী বলেন, ‘কেউ ভাবেনি মানুষ পঙ্গপাল ধরে বিক্রি করতে পারবে। তাই এটি করার জন্য আমাদের উপহাস করা হয়েছিল।’

মুহাম্মদ খুরশিদ জানান , তারা ইয়েমেনের একটি ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে পঙ্গপাল নিয়ন্ত্রণের এই পদ্ধতি বের করেন। ২০১৯ সালের মে মাসে ইয়েমেনে পঙ্গপাল হানা দিলে দেশটির কয়েকটি অঞ্চলে এমন পদ্ধতি ব্যবহার করা হয়।

পঙ্গপাল ধরা খুব সহজ। এরা দিনের আলোয় চলাচল করে। আর রাতে গাছে আশ্রয় নেয় বলে জানান খাদ্য সুরক্ষা ও গবেষণা মন্ত্রণালয়ের এই কর্মকর্তা।

পাকিস্তানে ২০১৯ সালের মার্চে প্রথম পঙ্গপালের আক্রমণ হয়েছিল। পরে তা সিন্ধু, দক্ষিণ পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়ায় কমপক্ষে ৯ লাখ হেক্টর জমির ফসল নষ্ট করে। পঙ্গপাল দেশটির গাছের ফলও ক্ষতিগ্রস্ত করে। এতে কয়েক কোটি রুপির ক্ষতির মুখে পড়ে পাকিস্তান। পঙ্গপালের আক্রমণ দূর করতে পাকিস্তান সরকার গত ফেব্রুয়ারিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ