বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান

মাদরাসা খোলার বিষয়ে আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলেমদের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী।।

মাদরাসা খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল সকাল ১১ টায় বাংলাদেশের দায়িত্বশীল ৫-৬ জন আলেম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিটিং এ কারা বসছেন এ বিষয়টি এখনো জানা যায়নি।

ইতিমধ্যে কওমি মাদ্রাসায় নতুন বর্ষের ভর্তির সময় চলে এসেছে। কিন্তু সরকারের নিষেধাজ্ঞা থাকায় কওমি মাদ্রাসাগুলো খুলতে পারছেনা কর্তৃপক্ষ।

তাই সরকার ও বোর্ড সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আগামীকাল বাংলাদেশ সরকারের হোম মিনিস্টার এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সিনিয়র কয়েকজন আলেম বৈঠকে বসবেন।

শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ আওয়ার ইসলামকে জানিয়েছেন, আগামীকাল সকাল ১১ টায় স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসে বিষয়টি সুরাহা করার লক্ষ্যে বৈঠকে বসছেন মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী ও শীর্ষ আলেমরা।

তিনি বলেন, সেখানে কবে মাদ্রাসা খোলা যায়, কোন প্রক্রিয়ায় খোলা যায় ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হবে বলে। আশা করছি আগামীকালের মিটিংয়ের পর দেশের কওমি মাদ্রাসাগুলোর জন্য উত্তম ফায়সালা বেরিয়ে আসবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ