বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর

ব্যর্থতার দায় নিয়ে ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী নেলসনের পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন ব্রাজিলের সদ্য নিয়োগ পাওয়া স্বাস্থ্যমন্ত্রী নেলসন তেইচ। এক মাসেরও কম সময়ের মধ্যে দেশটির দ্বিতীয় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তিনি পদত্যাগ করলেন। যখন করোনা ভাইরাসের পিক টাইমেই চলছে ব্রাজিলে।

গতকাল শুক্রবার তিনি পদত্যাগপত্র জমা দেন। তবে পদত্যাগের কোন সঠিক কারণ জানায়নি নেলসন তেইচ।

এর আগে ১৬ এপ্রিল প্রেসিডেন্ট জেইর বলসোনারোর সাথে মতানৈক্যের জেরে স্বাস্থ্যমন্ত্রীর পদ ছাড়েন লুইজ হেনরিক মেন্ডেটা। এরপরই দায়িত্ব নেন নেলসন তেইচ।

জানা যায় ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর করোনা নিয়ে খামখেয়ালিপনার বিরুদ্ধে অবস্থান নিয়ে সুবিধা করতে না পারার কারণেই সরে দাঁড়িয়েছেন তিনি। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে পদত্যাগের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

আক্রান্তের সংখ্যায় জার্মানি, ফ্রান্স ও চীনকেও ছাড়িয়ে গেছে ব্রাজিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ২০ হাজার ২৯১। বৃহস্পতিবার মৃত্যু হয়েছে ৮৪৪ জনের। যেখানে মোট মৃত্যু ১৪ হাজার ৯৬২।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ