বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর

৪৩ দেশে করোনার ওষুধ ফ্রি পাঠাচ্ছে জাপান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোসিমিতসু মোতেগি জানিয়েছেন, করোনাভাইরাস মোকাবেলার জন্য বিনা পয়সায় ৪৩টি দেশে অ্যাভিগন ওষুধ (যা ফেভিপিরাভির নামে পরিচিত) পাঠানো হবে।

ছয় বছর আগে ফেভিপিরাভির নামক ওষুধটি তৈরি করা হয়। এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তার পরেও ওষুধটি সেভাবে ব্যবহার হয়নি।

তসম্প্রতি চীনের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় জানায়, অ্যাভিগন ওষুধটি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের ওপর প্রয়োগের ফলে ইতিবাচক ফল পাওয়া গেছে। গুরুতর অবস্থায় থাকা রোগীরাও দ্রুত সেরে উঠেছেন ফেভিপিরাভির সেবনের ফলে।

চীনের চিকিৎসকরাই আবিষ্কার করেন, অ্যাভিগনে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সেরে ওঠার বিষয়টি। এরপর মার্চে ৮০ জন করোনা আক্রান্তের ওপর ওষুধটির পরীক্ষা শুরু হয় জাপানে। অ্যাভিগন ব্যবহারের পর ওইসব রোগীদের শরীরে এখন আর করোনাভাইরাসের উপসর্গ নেই।

জানা গেছে, জাপানে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত ২০ লাখ রোগীকে চিকিৎসা দেওয়ার মতো অ্যাভিগন প্রস্তুত রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ