বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর

ফিলিস্তিনের পশ্চিম তীরকে সংযুক্ত করার পরিকল্পনায় আরব লীগের নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরকে ইহুদিবাদী ইসরাইলি সঙ্গে সংযুক্ত করার জন্য তেল আবিব যে পরিকল্পনা নিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে আরব লীগ। সংস্থাটি বলেছে, ইসরাইলের এ ধরনের পদক্ষেপকে আরব লীগ ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে যুদ্ধাপরাধ বলে বিবেচনা করে।

গত বৃহস্পতিবার এক ভার্চুয়াল বৈঠকে ২২ জাতির এ সংস্থার পররাষ্ট্রমন্ত্রীরা এ বক্তব্য দেন। তারা বলেন, ১৯৬৭ সালে দখল করা জর্দান উপত্যকাসহ ফিলিস্তিনের যেকোনো অংশকে ইসরাইলের সঙ্গে সংযুক্ত করে নেয়ার পদক্ষেপকে ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে নতুন যুদ্ধাপরাধ বলে বিবেচনা করা হবে। ইহুদিবাদী ইসরাইলের উপর থেকে সমর্থন প্রত্যাহার করতে এবং আন্তর্জাতিক প্রস্তাবনা মেনে চলতে আমেরিকার প্রতিও আহ্বান জানান আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীরা।

আরব লীগ সুস্পষ্ট করে বলেছে, যদি পশ্চিম তীরকে ইসরাইলি সঙ্গে সংযুক্ত করে নেয়া হয় তাহলে একটি স্বাধীন সার্বভৌম এবং ভৌগোলিকভাবে যুক্ত ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনা নস্যাৎ হয়ে যাবে। এই পরিকল্পনা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করলে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাও তিরোহিত হবে। পার্সটুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ