বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর

করোনায় মারা গেলেন আরও ২ পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকায় করোনায় আক্রান্ত হয়ে আরও ২ পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে খবরটি নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশ।

বুধবার রাতে কনস্টেবল আশেক মাহমুদ ও এএসআই আব্দুল খালেক নামে ওই দুই পুলিশ সদস্য মারা যায় বলে জানায় ডিএমপি। এর আগে করোনা ভাইরাসের পরীক্ষায় পজেটিভ আসলে পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট পিওএম দক্ষিণে কর্মরত এএসআই আব্দুল খালেক আইসোলেশন ছিলেন।

অন্যদিকে করোনা পজেটিভ হয়ে ট্রাফিক উত্তরের এয়ারপোর্ট এলাকায় কর্মরত কনস্টেবল আশেক রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এদিকে বুধবার (২৯ এপ্রিল) করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন সংবাদ বুলেটিনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা মোট ১৬৩ জন। এছাড়া দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭১০৩ জনে।

এর আগে গতকাল করোনা ভাইরাসে মৃতের তালিকায় পুলিশ কনস্টেবল জসিম উদ্দিনের (৪০) নাম ওঠে। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার বাসিন্দা ছিলেন।

তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। জসিম উদ্দিন ওয়ারি থানায় পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। ওয়ারি ফাঁড়িতে দায়িত্ব পালনের সময় তিনি করোনায় সংক্রমিত হন। তিনি পুলিশ সদস্যদের মধ্যে প্রথম করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

ওয়ারি বিভাগের উপ-কমিশনার শাহ ইফতেখার আহমেদ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, কয়েকদিন আগে জসিম উদ্দিনের শরীরে করোনার লক্ষণ পাওয়া যায়। এরপর করোনা সন্দেহে তাকে ফকিরাপুলের একটি হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়। ২৫ এপ্রিল তার নমুনা আইইডিসিআরে পাঠানো হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ