বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

সিরিয়ায় তেলের ট্রাকে বোমা বিস্ফোরণে শিশুসহ নিহত ৪০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার উত্তরাঞ্চলের শহর আফরিনে এক তেলের ট্রাকে বোমা বিস্ফোরণে ১১ শিশুসহ অন্তত ৪০ জন নিহত হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী সিরিয়ার কুর্দিশ ওয়াইপিজি মিলিশিয়া বাহিনীকে এর জন্য দায়ী করেছেন।

এক টুইট বার্তায় মন্ত্রী বলেন, ‘আফরিনের কেন্দ্রে এক জনবহুল এলাকায় এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওয়াইপিজি কুর্দিশ জঙ্গিদের সঙ্গে সংশ্লিষ্ট একটি সন্ত্রাসী দল সিরিয়ার উত্তরাঞ্চল থেকে তুরস্কের বাহিনীকে সরাতে বিভিন্ন হামলা পরিচালনা করছে।

২০১৮ সালের মার্চে তুরস্কের সেনাবাহিনী এবং সিরিয়ার বিদ্রোহী জোট ওয়াইপিজির কাছ থেকে আফরিন দখল করে যা মূলত একটি কুর্দিশ জেলা।

মঙ্গলবারের ভয়াবহ বিস্ফোরণটি তুরস্ক মদদপুষ্ট বাহিনীর নিয়ন্ত্রণাধীন অঞ্চলে ঘটানো হয়েছে। আঙ্কারা বার বার এই হামলার জন্য ওয়াইপিজিকে দায়ী করলেও এই মিলিশিয়া বাহিনী বলেছে, বেসামরিক মানুষ তাদের লক্ষ্য ছিল না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ