বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর

লকডাউন শিথিলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরোধিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা মহামারি পরিস্থিতিতে এখনই লকডাউন তুলে দেয়ার বিরোধিতা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি হুঁশিয়ারি দিয়ে বলছে, বাধা-নিষেধ তুলে দেয়ার মাধ্যমে জীবনের প্রশ্নে আপোষ করতে শুরু করেছে অনেক দেশ।

এশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের একাংশে ইতিমধ্যে শিথিল করা হয়েছে লকডাউন। অন্যান্য দেশগুলোও লকডাউন থেকে বেরিয়ে আসতে ধাপে ধাপে পরিকল্পনা প্রকাশ করেছে। তবে এখনো এ নিয়ে যাচাই বাছাইয়ের প্রয়োজন রয়েছে বলে মনে করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ডব্লিউএইচও প্রধান টেদ্রস আধানম বলেন, এখনো অনেক দূর যেতে হবে। দেশগুলো যা করছে তা হলো, জীবিকা বাঁচাতে জীবনের প্রশ্নে আপোষ। জাপানি বিশ্লেষকরাও বলছেন, এত দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া যাবে না।

ভ্যাকসিন আবিষ্কারের আগে কোনো ধরণের ক্রীড়া আসরের বিরোধিতা করেছেন তাঁরা। আর্জেন্টিনা ১লা সেপ্টেম্বর পর্যন্ত বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে। কিন্তু এখন বেশিরভাগ দেশই পুরোপুরি খুলে দেয়ার প্রস্তুতি নিচ্ছে। ফ্রান্সও তার পরবর্তী পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে।

এদিকে ভারতে কাজ করছে লকডাউন। দেশটির সকল মতের মানুষই লকডাউনের বিষয়ে সম্মত হয়েছিল। তবে কবে নাগাদ দেশটিতে লকডাউন তুলে দেয়া যাবে তা নিয়ে বিভেদ দেখা দিচ্ছে সেখানে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ