বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর

মসজিদুল আকসা না খুলতে খতিবকে হুমকি, বাড়িতে ইহুদিদের হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ।।

ফিলিস্তিনের পবিত্র মসজিদ আল আকসা খোলার ব্যাপারে কোন বিবৃতি না দিতে খতিব শায়খ ইকরিমা সাবরিকে হুমকি দিয়েছে ইসরায়েলি ইহুদি গোষ্ঠী। একইসঙ্গে পূন্যময়ী নগরী আল কুদস (জেরুসালেম) ইসলামিক অথরিটির প্রধান এই নেতাকে ভয় দেখাতে তার বাড়িতে হামলাও চালায় দখলদার রাষ্ট্রটির সন্ত্রাসীরা।

গত সোমবার আল কুদসের আস সুয়ানা মহল্লায় অবস্থিত শায়খ ইকরিমা সাবরির বাড়িতে এই হামলা চালানো হয় বলে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। তবে এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে ব্যাপারে এখনো কোন স্পষ্ট খবর পাওয়া যায়নি।

হামলার ঘটনায় আল আকসার সিনিয়র এই খতিব খুবই মর্মাহত হয়েছেন। তিনি জানান, এর আগে অবৈধ রাষ্ট্রটির সেনাবাহিনীর তরফ থেকে আল আকসা খোলার ব্যাপারে যেকোনো ধরনের ঘোষণা ও বিবৃতি না দিতে তাকে হুমকি দেয়া হয়েছিল। এসময় জায়নিস্ট শত্রুরা মৌখিকভাবে তাকে এ কথা বলেও সতর্ক করে যে, আল আকসা দীর্ঘদিন বন্ধ থাকবে।

শায়খ ইকরিমা দাবি করেন, ইহুদি সন্ত্রাসীরা ফিলিস্তিনি জনগণের মধ্যে এরূপ ভীতি সঞ্চার করে বোঝাতে চাইছে যে, তারা সম্পূর্ণভাবে আল কুদস নগরীর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে।

ইহুদিরা শায়খ ইকরিমার ওপর অভিযোগ এনেছে যে, তিনি মসজিদ খুলে দিয়ে জনগণকে বিপদে ফেলার চেষ্টা করছেন। তবে শায়খ ইকরিমা সাবরি জানান, আওক্বাফ কতৃপক্ষ ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে যে, অচিরেই আল আকসার সমস্ত গেট মুসল্লিদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

কওয়াইম নিউজ থেকে বেলায়েত হুসাইনের অনুবাদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ