বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

মক্কা ছাড়া সৌদি আরবের অন্যান্য প্রদেশে কারফিউ শিথিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহামারি আকার ধারণা করা করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে কারফিউ জারি রয়েছে সৌদি আরবে। তবে পবিত্র রমজান মাসে সৌদি নাগরিক এবং প্রবাসীদের জীবনকে আরেকটু সহজতর করতে দেশটির পবিত্র মক্কা নগরী বাদে অন্যান্য প্রদেশে কারফিউ শিথিল করা হয়েছে।

আজ রোববার সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এক ঘোষণায় কারফিউ সাময়িকভাবে শিথিলের এই ঘোষণা দেন।

সৌদি বাদশাহ বলেন, ‘আগামী ২৯ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত সৌদি আরবে সব ধরনের দোকানপাট, শপিংমল খোলা রাখা যাবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এই সময়ের মধ্যে নাগরিক এবং প্রবাসীরা বাইরে বের হতে পারবেন।’

মক্কা নগরী ছাড়া সৌদি আরবের সর্বত্র বাদশাহর এই ঘোষণার আওতাধীন থাকবে। মক্কা নগরীতে আগের মতোই ২৪ ঘণ্টার কারফিউ বলবৎ থাকবে।

মক্কাতে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন অন্য যেকোনো শহরের তুলনায় আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়াতে মক্কা নগরীকে সাময়িক কারফিউ শিথিলতার আওতায় আনা হয়নি।

তবে সঙ্গত কারণেই এই সুযোগের আওতার বাইরে রয়েছে সেলুন, বিউটি পার্লার, জিম, এবং কমিউনিটি সেন্টারের মতো প্রতিষ্ঠানগুলো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ