বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

‘২৪ ঘন্টার মধ্যে সময় টিভিকে ক্ষমা চাইতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল্লামা জুবায়ের আহমদ আনসারীর জানাজার জমায়েতকে পূর্ব পরিকল্পিত উল্লেখ করে সময় টিভি কর্তৃক ভেরিফাইড ইউটিউব চ্যানেলে কল্পিত ও মিথ্যা অডিও ফোনালাপ প্রকাশের তীব্র নিন্দা এবং সময় টিভির বিরুদ্ধে কঠোর হুশিয়ারী উচ্চারণ করেছেন মুফতি ফজলুল হক আমিনীর ছেলে, ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী।

মঙ্গলবার সকালে মাওলানা আনছারুল হক ইমরান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, অডিও ফোনালাপটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, জঘণ্য ও উদ্দেশ্যপ্রণোদিত। খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হকের কণ্ঠস্বর ও কথা বলার ধরনের সাথে যারা পরিচিত, কয়েক সেকেন্ডে শুনলেই তারা বুঝে যাবেন যে, অডিওর কণ্ঠস্বরটি তার নয়। অপরপক্ষেও যিনি কথা বলছেন, সেটাও আসল কণ্ঠ নয়। আসলে পুরো প্রক্রিয়াটাই সময় টিভির জঘণ্য মিথ্যাচার। এই মিথ্যাচারে অত্যান্ত সুকৌশলে জড়ানো হয়েছে আমাকেও। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

হাসানাত আমিনী কঠোর হুশিয়ারী উচ্চাররণ করে বলেন, কল্পিত ফোনালাপ ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি ও সম্মানহানির ব্যাপারে কোন প্রকার ছাড় দেয়া হবে না। সময় টিভি কর্তৃপক্ষকে আগামী ২৪ ঘন্টার মধ্যে নিজেদের ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, নয় তো কঠিন পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে।

তিনি আরও বলেন, এদেশে আমরা কচুরিপানার ন্যায় ভেসে আসিনি। কোনো দেশ থেকে পালিয়েও আশ্রয় নিইনি। পরিস্কার বলছি, ইসলামী দল ও উলামায়ে কেরামের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না করলে ব্রাহ্মণবাড়িয়ায় সময় টিভি চলবে না, চলতে দেয়া হবে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ