বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

সিরাজগঞ্জে চেয়ারম্যানের চুরি করা ২০ বস্তা চাল উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামের করোনার কারণে কর্মহীনদের জন্য বরাদ্দকৃত আত্মসাত করা ২০ বস্তা ত্রাণের চাল উদ্ধার করা হয়েছে।

রোববার সন্ধ্যায় ইউনিয়নের গোপালপুর মোড় সংলগ্ন আয়াত উল্লাহ নামক ব্যক্তির বাড়ি থেকে এ ত্রাণের চাল উদ্ধার করা হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জোহা এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হলে এসময় করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষগুলো তাদের ঘিরে ধরে বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের আশ্বস্ত করে ডিলার আলাউদ্দীনকে আটক করে এবং উদ্ধারকৃত চালগুলো নিয়ে যায়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জোহা বলেন, চাল চোর ধরা পড়েছে। যে ডিলার, সে আসলে দায়ী। এর পেছনে কে আছে না আছে, পুলিশ তা তদন্ত করে বের করবে।

এর আগে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার ১০ নং কৈজুরী (ইউপি) চেয়ারম্যান সাইফুল ইসলামের বিরুদ্ধে।

এলাকাবাসীর অভিযোগ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পদ ভাঙিয়ে এলাকায় যা ইচ্ছে তাই করছে চেয়ারম্যান সাইফুল ইসলাম। যার কারণে বিক্ষুব্ধ এলাকাবাসী চেয়ারম্যানের বিরুদ্ধে লকডাউন ভেঙে বিক্ষোভ করে তার বাড়ি ঘেরাও করে।

এ বিষয়ে কৈজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মহামারী দুর্যোগ করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া একটি পরিবারও যেন সরকারি সহযোগিতা থেকে বঞ্চিত না হয়। কিন্তু স্থানীয় চেয়ারম্যান শুরু থেকেই সরকারি চালসহ-নৃত্য প্রয়োজনীয় দ্রবাদি সাধারণ অসহায় জনগণকে না দিয়ে আত্মসাত করছে। এমনকি স্থানীয় আওয়ামী লীগের কোন নেতাকর্মীর সাথে তার কোন সুসম্পর্ক নেই।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ