বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

করোনা ভাইরাসে কানাডায় তাজপুর কলেজের প্রাক্তন অধ্যক্ষ'র ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বালাগঞ্জ প্রতিনিধি: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কানাডা প্রবাসী তাজপুর কলেজের প্রাক্তন অধ্যক্ষ বালাগঞ্জ উলজেলার দেওয়ান বাজার ইউনিয়নের নশিওরপুর গ্রামের মুহাম্মদ শওকত আলী ইন্তেকাল করছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে কানাডার টরেণ্টো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

তিনি করোনা ভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়ে হাসপাতালে বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন ছিলেন বলে জানা যায়।

মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, দুই কন্যা ও এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি একজন অমায়িক, জ্ঞানী ব্যক্তি ছিলেন। ব্যক্তিগতভাবে তিনি অত্যন্ত ধর্মপ্রাণ ও সজ্জন হিসেবে সকলের কাছে সমাদৃত ছিলেন।

এদিকে অধ্যক্ষ মুহাম্মদ শওকত আলীর মৃত্যুতে বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সাধারণ সম্পাদক মুহা. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম অফিক গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ