বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

১৬৮ বস্তা সরকারি চালসহ আ.লীগের ২ নেতা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৬৮ বস্তা চালসহ স্থানীয় আওয়ামী লীগের দুই নেতাকে আটক করা হয়েছে। গতকাল শনিবার মধ্যরাতে র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানির সদস্যরা তাদের চালসহ আটক করেন।

র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি রওশন আলী এর সত্যতা নিশ্চিত করেছেন।

আটক নেতারা হলেন- নন্দীগ্রাম উপজেলার শিমলাবাজারের মৃত মনসুর রহমানের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস এবং তার সহযোগী তারাটিয়া গ্রামের মৃত কাজেম উদ্দিনের ছেলে ও নন্দীগ্রাম সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনসার আলী।

র‍্যাব জানায়, গতকাল রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে নন্দীগ্রাম উপজেলার সিমলা বাজারের পাশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমানের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এ সময় তার বাড়ি তল্লাশি করে ৫৮ বস্তা সরকারি চাল জব্দ করা হয়। তাকে আটক করা হয়। পরে র‌্যাব সদস্যরা তাকে নিয়ে সিমলা বাজারে তার গুদামে তল্লাশি চালিয়ে আরও ১১০ বস্তা চাল জব্দ করেন। এ সময় সরকারি চাল কালোবাজারি ও বেআইনিভাবে মজুত করার অভিযোগে তার সহযোগী আনসার আলীকে আটক করা হয়।

নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম জানান, তার সংগঠনের সাধারণ সম্পাদক আনিসুর রহমানের বাড়ি ও শোরুমে খাদ্যবান্ধব কর্মসূচির ১৬৮ বস্তা চাল পাওয়া গেছে। দেশের এই ক্রান্তিকালে চাল চুরির সঙ্গে জড়িতদের কোনো ছাড় নেই। আটকদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ