মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন’ মিরপুরে আবার বাসে আগুন আলেম-শিক্ষার্থীদের তাবলিগে সময় দেওয়া নিয়ে দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তা ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ

দিল্লিতে ভূমিকম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের রাজধানী নয়াদিল্লি ও তার পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প আঘাত হেনেছে।

আজ রোববার স্থানীয় সময় বিকাল ৫টা ৪৫ মিনিটের দিকে ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। করোনাভাইরাসের কারণে লকডাউনে থাকা মানুষের মধ্যে ভূমিকম্পের পর আতংক ছড়িয়ে পড়ে। খবর এনডিটিভির।

ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎসস্থল ছিল দিল্লি-উত্তরপ্রদেশ সীমানায়। প্রায় এক মিনিট ধরে কম্পন অনুভূত হয়।

নাগরিকদের সুরক্ষার বার্তা দিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল একটি টুইট করেছেন। সেখানে তিনি লেখেন, দিল্লিতে কম্পন অনুভুত হয়েছে। আশা করি সবাই সুরক্ষিত রয়েছেন। আপনাদের সবার সুরক্ষা কামনা করি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ