বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

‘যেকোনো চিকিৎসা দিতে বেসরকারি হাসপাতালগুলো প্রস্তুত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের বেসরকারি হাসপাতালগুলো প্রস্তুত। করোনা ভাইরাসের কারণে যেকোনো পরিস্থিতিতে যেকোনো বিষয়ে চিকিৎসাসেবা দেয়ার জন্য উন্মুখ হয়ে আছে তারা বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মুহা. এনামুর রহমান।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জরুরি বৈঠক শেষে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, আমি একটি ঘোষণা দিতে চাই, আপনারা স্বাস্থ্য ও রোগ সংক্রান্ত বিষয়ে কোনো বিভ্রান্তিতে থাকবেন না। বাংলাদেশের ৬৯টি মেডিকেল কলেজ হাসপাতাল আমাদের প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের অধীনে আছে। সেগুলো ২৪ ঘণ্টা খোলা এবং রোগীদের সব ধরনের রোগের চিকিৎসা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, আপনার কোনো সমস্যা হলে বা যদি মনে করেন শরীরে কোনো রোগ বাগড়া দিয়েছে তাহলে নিকটবর্তী হাসপাতালে চলে যাবেন। আপনাদের সবার চিকিৎসা নিশ্চিত করা হবে। ভাইরাসের আক্রান্ত রোগীদের চিকিৎসা নিশ্চিতকরণে দেশের ৬৯টি প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতাল সরকারের সঙ্গে থেকে জনগণকে সেবা দেয়ার জন্য বদ্ধপরিকর।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ