বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

করোনা নিয়ে গুজব ছড়ানোর দায়ে কলেজ শিক্ষক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে জেলার আত্রাই উপজেলার বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের প্রভাষক জাকিরুল ইসলামকে গ্রেফতার করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ।

গতকাল সোমবার দুপুরে শহরের উকিলপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, জাকিরুল ইসলাম রাজশাহীর বাগমারা উপজেলার জিয়ান্দপাড়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে।

নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ) রাকিবুল আক্তার জানান, গত ৫ এপ্রিল করোনা ভাইরাস নিয়ে নিজের ফেসবুকে ইউটিউবের একটি লিংক শেয়ার করেন তিনি। ওই ভিডিওতে দেখানো হয়েছে, লকডাউনের ফলে খাবার না পেয়ে একই পরিবারের মা, মেয়ে, ছেলেসহ পরিবারের সবাই আত্মহত্যা করেছে।

এমন একটি ভুয়া ভিডিও’র মাধ্যমে অপপ্রচার চালিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ ও সাধারণ মানুষের মনে ভীতি ও আতঙ্ক ছাড়ানোর দায়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ