বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

খালেদা জিয়ার উপদেষ্টা জাফরুল হাসান আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাবেক শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলরের সদস্য জাফরুল হাসান আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর সময় তার বয়স ছিল ৭৩ বছর।

আজ সোমবার (৬ এপ্রিল) দুপুর ১২টা ১০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

জাফরুল হাসানের মেয়ে তিমা হাসানের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। জাফরুল হাসান দীর্ঘদিন যাবত কিডনি ও নানান রোগে ভুগছিলেন। গত ১৩ মার্চ তিনি হাসপাতালে ভর্তি হন।

তার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহা-সচিব, শ্রমিক দলের পক্ষ থেকে ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান শোক জানিয়েছেন।

ফরিদপুর শহরস্থ আলীপুর কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন শ্রমিক দলের প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ