মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

শ্রমিকদের তিন মাসের ক্ষতিপূরণ দেবে সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বিশ্বের অন্যান্য দেশের মতো কারফিউ ও লকডাউন ঘোষণা করেছে সৌদি আরব। এর ফলে যেসব প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হয়েছে, সেসব প্রতিষ্ঠানে কর্মরত সৌদি নাগরিকদের জন্য বিশেষ ক্ষতিপূরণ ঘোষণা করেছেন দেশটির বাদশাহ সালমান। এ জন্য এক ডিক্রিতে বাদশাহ ২৪০ কোটি ডলার দেয়ার কথা জানিয়েছেন। খবর আরব নিউজ’র।

খবরে বলা হয়েছে, বেকারদের জন্য গঠিত সোশ্যল ইন্স্যুরেন্সের তহবিল এ অর্থ ব্যয় করা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারী মাসিক যে বেতন পান তার ৬০ শতাংশ হারে তিন মাস এ ক্ষতিপূরণ দেয়া হবে। তবে কোনো ক্রমেই সেটা মাসিক ৯ হাজার রিয়ালের বেশি হবে না।

দেশটির অর্থমন্ত্রী এবং সোশ্যল ইন্স্যুরেন্সের বোর্ড অব ডিরেক্টরের চেয়ারম্যান মোহাম্মাদ আল জাদান বলেন, সরকারে এই সুবিধা পেতে হলে তাকে শতভাগ সৌদি নাগরিক হতে হবে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ক্ষতিপূরণের এই সময়ে কোনো কোম্পানি তাদের কর্মীকে কাজে যোগ দিতে বাধ্য করতে পারবে না। ১২ লাখ সৌদি নাগরিক এই ক্ষতিপূরণের আওতায় আসতে পারে বলে অনুমান করা হচ্ছে।

বাদশাহর জারি করা ডিক্রিতে বলা হয়েছে, চলতি এপ্রিল মাস থেকেই সৌদি নাগরিকরা ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারবেন এবং মে মাস থেকে ক্ষতিপূরণ দেয়া হবে।

এতে আরও বলা হয়, সরকারের দেয়া ক্ষতিপূরণ সুবিধার মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে তাদের কর্মীদের বেতন দেওয়া শুরু করতে হবে।

অন্যদিকে, যারা এই সুবিধার অন্তর্ভুক্ত হবে না- হোক তারা সৌদি কিংবা নন সৌদি- তাদের বেতন অব্যাহত রাখতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নির্দেশও দেয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ