রবিবার, ০৮ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৯ রমজান ১৪৪৭

শিরোনাম :

ইতালিতে করোনায় আরেক বাংলাদেশির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মজিবুর রহমান (৪৬) নামে আরও এক বাংলাদেশি মারা গেছেন। এই নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে তিন বাংলাদেশির মৃত্যু হলো।

গতকাল বৃহস্পতিবার বিকেলে মিলানের সান পাওলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ইতালির মিলান কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান খতিব মাওলানা জোনাইদ সোবহান তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন।

মজিবুর রহমান অনেকদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন এবং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ইতালির মিলানে দীর্ঘদিন ধরে তিনি বাস করছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ