বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ফিলিপাইনে লকডাউন না মানলে গুলির নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লকডাউন না মানলে গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রোদ্রিগো দুতার্তে। গতকাল বুধবার রাতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ নির্দেশ দেন তিনি।

ভাষণে প্রেসিডেন্ট বলেন, সরকারের বিধিনিষেধ এখন মানুন। কারণ পরিস্থিতি এখন জটিল। ঘরের বাইরে বের হয়ে কারো বিপদ ডেকে না আনার অনুরোধ করেছেন ফিলিপিন্স প্রেসিডেন্ট।

তিনি বলেন, স্বাস্থ্যকর্মী, চিকিৎসকদের কোনো ক্ষতি করবেন না। কারণ এটা গুরুতর অপরাধ। পুলিশ ও সামরিক বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে, কেউ যদি ঝামেলা করে এবং অন্যের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়; তাহলে তাদের গুলি করে হত্যা করুন।

এখন পর্যন্ত ফিলিপাইনে করোনায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩১১ জন। মারা গেছেন অন্তত ৯৬ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ