বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

করোনা: বিশেষ বিমানে ঢাকা ছাড়লেন ৩২৭ জাপানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থানকারী ৩২৭ জাপানি নাগরিক ঢাকা ছেড়েছেন।

আজ বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকালে বিশেষ বিমানে ঢাকা ছেড়ে যান তারা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশে অবস্থানরত ৩২৭ জাপানি নাগরিক আজ সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চাটার্ড ফ্লাইটে ঢাকা ছেড়েছেন। যাদের মধ্যে এক শিশু রয়েছে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) সোহেল কামরুজ্জামান জানান, সকাল ১০টা ১৯ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি জাপানের উদ্দেশে বাংলাদেশ ছেড়ে গেছে। এর আগে,সোমবার সন্ধ্যায় ২৬৯ জন মার্কিন নাগরিক কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ