মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


অসহায়দের পাশে দাঁড়াতে আল্লামা জুনায়েদ বাবুনগরীর আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশ‌তিয়াক সি‌দ্দিকী
হাটহাজারী প্র‌তি‌নি‌ধি>

করোনা মহামারিতে সাধ্যমত ত্রান নিয়ে দল মত নির্বিশেষে সকলকে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী৷

আজ ২ এপ্রিল বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে আল্লামা বাবুনগরী এ আহবান জানান৷

তিনি বলেন, করোনা ভাইরাস বিস্তার রোধে পুরো দেশ লকডাউন। সরকারী ছুটি ঘোষণা করা হয়েছে। দোকানপাট, রাস্তাঘাট সব কিছুই আজ বন্ধ। নেই কাজের কোন উৎস। করোনা আতংকে কার্যতই মানুষ আজ গৃহবন্দী হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে রুজি রোজগার করতে না পেরে খেটে খাওয়া দিনমজুররা খাদ্য সংকটে অসহায় অবস্থায় মানবেতর জীবনযাপন করছে।

তাই করোনায় সৃষ্ট উদ্ভুত পরিস্থিতিতে দূর্দশাগ্রস্থ পরিবারের পাশে খাদ্যদ্রব্য, নগদ অর্থ সহ জরুরী ত্রাণসামগ্রী নিয়ে সমাজের বিত্তবানরা এগিয়ে আসতে হবে।

আল্লামা বাবুনগরী আরো বলেন, দুর্গত অসহায় মানবতার পাশে সহযোগিতার হাত নিয়ে দাঁড়ানো অনেক সওয়াবের কাজ। এটা অন্যতম একটি ইবাদতও বটে। পবিত্র কুরআন শরীফে এরশাদ হয়েছে-‘তারা আল্লাহর সন্তুষ্টি তথা তার আহবানে সাড়া দিয়ে দরিদ্র, এতিম ও বন্দিদের খাদ্য দান করে’। (সূরা দাহর : ৮)। অন্য আয়াতে ইরশাদ হয়েছে-‘তাদের (বিত্তশালী) ধনসম্পদে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের অধিকার রয়েছে। (সূরা জারিয়াত : ১৯)।

হাদীস শরীফে রাসূল (সা.) বলেছেন, ‘বান্দা যতক্ষণ তার ভাইকে সাহায্য করে, আল্লাহ ততোক্ষণ বান্দাকে সাহায্য করে থাকেন’। (মুসলিম : ২৩১৪)। অন্য হাদীসে আছে -‘যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়াতে মানুষকে খাদ্য দান করেছে, কেয়ামতের দিন তাকে খাদ্য দান করা হবে। যে আল্লাহকে খুশি করার জন্য মানুষকে পানি পান করিয়েছে, তাকে কেয়ামতের দিন পানি পান করানো হবে’। (আবু দাউদ : ১৩৪৬)। তাই এই করোনা ভাইরাসের দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ব্যক্তিগত বা সম্মিলিত উদ্যোগে দুঃস্থ ও অসহায়দের সাহায্যে এগিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।

স্থানীয় প্রশাসন,সমাজের বিত্তবান, জনপ্রতিনিধি, সামাজিক ও সেবামূলক সংগঠন এবং বিশেষভাবে হেফাজত ইসলামের নেতৃবৃন্দকে যার যার অবস্থানে থেকে সাধ্যমত ত্রাণ সামগ্রী নিয়ে এগিয়ে আসার আহবান জানান হেফাজত মহাসচিব। তিনি আরো বলেন, সহযোগিতা নিয়ে অসহায় মানবতার পাশে দাঁড়ানো মুসলমানদের জন্য ঈমানী দায়িত্বও বটে।

ডাক্তারদের উদ্দেশ্যে তিনি বলেন, রোগীর দেখাশোনা, চিকিৎসা ও সেবা একটি ইবাদত ও সওয়াবের কাজ। রোগী দেখার অসংখ্য ফজিলতের কথা হ