মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন’ মিরপুরে আবার বাসে আগুন আলেম-শিক্ষার্থীদের তাবলিগে সময় দেওয়া নিয়ে দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তা ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ

করোনার কারণে বিদেশি ছাত্রদের ভর্তি পরীক্ষা স্থগিত করলো দেওবন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ ভারতের দারুল উলুম দেওবন্দ বিদেশি ছাত্রদের ভর্তি পরীক্ষা স্থগিত করে তাদের এ বছর আসতে নিষেধ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

গতকাল সোমবার মাদরাসার নিজস্ব সাইটের বরাতে দেওবন্দ মিডিয়া এ বিজ্ঞপ্তিটি প্রকাশ করে। দেওবন্দের মুহতামিম আল্লামা আবুল কাসেম নোমানী স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিটিতে বলা হয়, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মহামারীর কারণে শাওয়াল মাসে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এজন্য বিদেশি ছাত্ররা বিভিন্ন দেশ থেকে এবার ভর্তি পরীক্ষা দিতে আসবেন না।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যারা আগেই এনওসি (নতুন ছাত্রদের পরীক্ষা ফরম) নিয়েছেন তারাও শাওয়াল মাসে মাদরাসায় ভর্তি পরীক্ষার জন্য আসবেন না।  শাওয়াল মাসে কোনো পরীক্ষা নেয়া হবে না। নতুন করেও কেউ এনওসির জন্য আবেদন করবেন না। নতুন কোন এনওসি দেওয়া হবে না।

সূত্র: দেওবন্দ মিডিয়া।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ