বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

এপ্রিলের শুরু কভিডের জন্য কঠিন সময়: সাঈদ খোকন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা বা কভিড-১৯ (নভেল করোনাভাইরাস) পরিস্থিতির জন্য এপ্রিলের প্রথম সপ্তাহে আরো কঠিন সময় আসছে। তাই সবাইকে সচেতন হয়ে এ ভাইরাস মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। মঙ্গলবার বিকেলে রাজধানীর হাইকোর্ট মাজারে ৮০০ ছিন্নমূল মানুষের মাঝে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

মেয়র সাঈদ খোকন বলেন, দক্ষিণ সিটির সকল নিম্ন আয়ের মানুষের তালিকা তৈরি করে বাসায় বাসায় খাবার পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে। আর এজন্য কাউন্সিলরা ও আঞ্চলিক কর্মকর্তারা কাজ করে যাচ্ছে। দক্ষিণ সিটির ৫০ হাজার পরিবারকে ত্রান বিতরণ করা হবে ১ মাস ধরে।

তিনি আরো বলেন, বর্তমানে ৩ দিনে এক হাজার ১০০ পরিবারের কাছে খাবার পৌঁছে দেয়া হলো। আর বিতরণের সময় সামাজিক দূরত্ব বজায় থাকলেও ত্রাণ নিয়ে বেরোনোর সময় সেটি মানেন নি কেউই। তাই এ পরিস্থিতির জন্য ত্রাণ গ্রহনকারীদের দুষছেন সাঈদ খোকন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ