শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

ফিলিপাইনে মেডিকেল বিমান বিধ্বস্ত হয়ে ৮ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে উড্ডয়নের পর পর একটি বিমান বিস্ফোরিত হয়েছে। ওই বিমানে থাকা একজন আমেরিকান ও একজন কানাডিয়ানসহ আরোহী আটজনেরই মৃত্যু হয়েছে।

ম্যানিলার অ্যাকুইনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের (এনএআইএ) ম্যানেজার এড মনরিয়েল বলেন, ফিলিপাইনের লায়নএয়ারের ওই বিমানটি একটি মেডিকেল মিশনে জাপানের রাজধানী টোকিও যাচ্ছিল। কিন্তু মেইন রানওয়ের একেবারে শেষ প্রান্তে যাওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায়।

দুর্ভাগ্যজনকভাবে বিমানের কোনও আরোহী বেঁচে নেই বলে জানান তিনি। তিনি আরও বলেন, ওই বিমানটি করোনা ভাইরাস সংশ্লিষ্ট কোনো মেডিকেল মিশনের সঙ্গে জড়িত ছিল কিনা তা নিশ্চিত করেনি লায়নএয়ার।

ভিডিও ফুটেজে দেখা যায়, রাতের আকাশে ভারি কালো ধোঁয়া উড়ছে। এসময় দমকলকর্মীদের আগুন নেভাতে দেখা যায়। ফিলিপাইনে রেডক্রসের প্রধান রিচার্ড জে গর্ডন এক টুইট বার্তায় বলেন, লায়নএয়ার ফ্লাইট আরপিসি ৫৮৮০ বিধ্বস্ত হওয়ার পর আমাদের দমকল ও মেডিকেল কর্মী এনএআইএ’র টার্মিনাল ২ এ ছুটে গেছে।

তিনি আরও বলেন, ওই বিমানে একজন ফ্লাইট মেডিক, নার্স, ডাক্তার, তিনজন ক্রু, একজন রোগী এবং তার একজন সঙ্গী ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ